ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

আজ রাতে ইরান সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, ট্রাম্পের হুমকি

ads

ইরানকে লক্ষ্য করে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক বার্তায় তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য তার দেওয়া আলটিমেটামের চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে। ট্রাম্পের দাবি অনুযায়ী, আজ রাতেই একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কোনোদিন পুনরুদ্ধার করা সম্ভব হবে না।


নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এই হুমকি দেন। উত্তেজনাকর এই পরিস্থিতিতে ট্রাম্প বলেন, তিনি ব্যক্তিগতভাবে এমন ধ্বংসযজ্ঞ চান না, তবে বর্তমান পরিস্থিতিতে এটি ঘটার সম্ভাবনা প্রবল।  তিনি উল্লেখ করেন, ইরানে এখন সম্পূর্ণ ও সামগ্রিক শাসন পরিবর্তন হয়েছে। সেখানে আগের চেয়ে অধিকতর বুদ্ধিমান ও কম কট্টরপন্থীরা ক্ষমতায় আসায় হয়তো ভিন্ন বা চমৎকার কিছু ঘটার সুযোগ রয়েছে।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে আরও ইঙ্গিত দেন যে বিশ্ব আজ এক ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, আজ রাতেই বিশ্ববাসী জানতে পারবে দীর্ঘ ও জটিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে। ৪৭ বছরের শোষণ, দুর্নীতি এবং মৃত্যুর অবসান হতে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। বার্তার শেষে তিনি ইরানের জনগণের প্রতি শুভকামনা জানান।এদিকে ট্রাম্পের এমন কঠোর অবস্থানের পর তেহরান থেকে প্রতিক্রিয়া পাওয়া গেছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসান আহমাদিয়ান বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি তার ক্রমবর্ধমান ক্রোধ ও মরিয়া ভাবকে ফুটিয়ে তুলছে। তার মতে, দিন দিন ট্রাম্পের সুর যে হারে কঠোর হচ্ছে, তা থেকে স্পষ্ট যে তিনি এক ধরনের সংকটে আছেন।


হাসান আহমাদিয়ান আরও বিশ্লেষণ করেন যে ট্রাম্প মূলত ইরানিদের মনে ভীতি সঞ্চার করে তাদের মত পরিবর্তন করতে বাধ্য করতে চাইছেন। তবে তেহরানের এই বিশেষজ্ঞ মনে করেন, ট্রাম্প তার হুমকি পুরোপুরি বাস্তবায়ন করতে না পারলেও ইরানের ওপর বড় ধরনের আঘাত হানার চেষ্টা করতে পারেন। এমন কিছু ঘটলে তেহরানও যথাযথ জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে, যেখানে ট্রাম্প তার লক্ষ্য অর্জনে এখনো সফল হতে পারেননি।

ads
ads
ads

Our Facebook Page